মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের সোবারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মশিউর রহমান একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পেশায় মশিউর একজন কৃষক।
জানা যায়, সন্ধ্যায় মশিউর রহমান নিজবাড়ির টিনের বেড়া মেরামত করছিলেন। এ সময় পাশে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা মশিউরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।