ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুসল্লিরা এসে দেখলেন মসজিদে পড়ে আছে ইমামের নিথর দেহ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৫, ৬ সেপ্টেম্বর ২০২৩
মুসল্লিরা এসে দেখলেন মসজিদে পড়ে আছে ইমামের নিথর দেহ
ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মসজিদের ভেতরে থেকে মাওলানা আব্দুল আজিজ নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য খান বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। মৃত মাওলানা আব্দুল আজিজ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিনও ছিলেন। জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়ত তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। এরপর আসরের নামাজের সময় মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন। 

Advertisement

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সিরাজ খান বলেন, শুনেছি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে মসজিদের ভেতরই মারা যান তিনি। তিনি হিট স্ট্রোকে মারা গেছেন বলে এলাকাবাসীর ধারণা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!