নিহত আব্দুল ওহাব (৭৫) মোহিনীকাটি গ্রামের বাসিন্দা ও সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকেয়া খাতুনের স্বামী।
পানিসারা ইউপির ৮ ওয়ার্ডের সদস্য সেলিম রেজা বলেন, দুপুরের দিকে আব্দুল ওহাব রাস্তা পার হওয়ার সময় ঝিকরগাছাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তখন মোটরসাইকেল চালক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে রেখে যান। এরপর বাড়িতে তার মৃত্যু হয়।
.png)
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত সন্ধ্যা রাতে বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি। তবে বিষয়টি খোঁজখবর নিতে পুলিশ পাঠাচ্ছি।