ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বহুবার শারীরিক সম্পর্ক, বাড়িতে প্রেমিকাকে দেখে পালালেন হিমেল 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৩
বহুবার শারীরিক সম্পর্ক, বাড়িতে প্রেমিকাকে দেখে পালালেন হিমেল 
ছবি: সংগৃহীত

হিমেলের সঙ্গে পাঁচ বছরের প্রেম তরুণীর। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন প্রেমিক হিমেল। এরমধ্যে গত শনিবার হিমেল জানায়, পরিবার থেকে তাকে অন্যত্র বিয়ে দিচ্ছে। এমন খবর শুনে বিয়ের দাবিতে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে হিমেলের বাড়িতে চলে আসেন ওই তরুণী। তবে প্রেমিকাকে বাড়িতে দেখে পালিয়ে যান হিমেল। অন্যদিকে পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে এসে অনশন করেছেন ওই তরুণী। 

ঘটনাটি ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলায়। অনশনরত ওই তরুণী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (৬ সেপ্টেম্বর) প্রেমিকের বাড়িতে অবস্থানকালে ওই তরুণী জানান, প্রেমিক হিমেলের সঙ্গে তার বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন। প্রেমিক হিমেল মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের পাসু মিয়ার ছেলে।

Advertisement

তরুণী জানান, হিমেলের সঙ্গে পাঁচ বছরের প্রেম তরুণীর। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন প্রেমিক হিমেল। এরমধ্যে গত শনিবার হিমেল জানায়, পরিবার থেকে তাকে অন্যত্র বিয়ে দিচ্ছে। এমন খবর শুনে বিয়ের দাবিতে রোববার (৩ সেপ্টেম্বর) সকালে হিমেলের বাড়িতে চলে আসেন ওই তরুণী। তবে প্রেমিকাকে বাড়িতে দেখে পালিয়ে যান হিমেল। অন্যদিকে পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে এসে অনশন করেছেন ওই তরুণী। 

তরুণীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। প্রতিবেশী হিমেল মিয়া তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। গত রোববার দুপুরে তিনি জানতে পারেন হিমেলের বাড়িতে অবস্থান করছে তার মেয়ে। পরে ওই বাড়িতে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে তাদের সম্পর্কের কথা জানতে পারেন তিনি। হিমেলকে জিজ্ঞেস করলে সে সম্পর্ক অস্বীকার করে। তাছাড়া তাকে মারধরের হুমকি দেয় হিমেলের পরিবার। পরে মনোহরদী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

পলাতক থাকায় হিমেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হিমেলের বাবা পাসু মিয়া বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।

মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, ঘটনা জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!