বৃহস্পতিবার দুপুরে পূর্বধলা-নেত্রকোণা সড়কের ত্রিমোহনী স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাধন মদন বাজারের মৃত পরেশ পালের ছেলে। তিনি দুর্গাপুরের দক্ষিণ শংকরপুর গ্রামে শ্বশুর খোকন পালের শ্রাদ্ধানুষ্ঠান শেষে নিজ গ্রাম মদন উপজেলায় ফিরছিলেন।
অটোরিকশায় থাকা একজন জানান, দুর্গাপুরে তারা পাঁচজন গিয়েছিলেন খোকন পালের শ্রাদ্ধ অনুষ্ঠানে। এরপর জারিয়া এসে সেখান থেকে নেত্রকোণা রেলক্রসিং পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নেত্রকোণা স্টেশনে আসছিলেন তারা পাঁচজন। পূর্বধলা চৌরাস্তা পার হয়ে ত্রিমোহনী স্লুইসগেটের কাছে আসতেই সড়ক পার হওয়া একটি শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা সবাই কমবেশি আহত হলেও মামা সাধন পাল ঘটনাস্থলেই মারা যান।
.png)
স্থানীয়দের সহায়তায় অন্যদের দ্রুত উদ্ধার করে নেত্রকোণা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে পুলিশ এসে সুরতহাল রিপোর্ট করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।