নিহত আমানুল্লাহ বড়খাপন গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি কওমি মাদরাসার শিক্ষার্থী।
জানা যায়, বাড়ি থেকে তার চাচার রাইস মিলে যাওয়ার পথে বড়খাপনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় আমানুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডা. শামীম আরা নিপা তাকে মৃত ঘোষণা করেন ।
.png)
কলমাকান্দা থানার এসআই জুনেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।