[ দেশজুড়ে ]
অস্ত্র-গুলিসহ রোজিনা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদক উদ্ধার অভিযানে গিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোজিনা বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশালের সদস্যরা।
আটক রোজিনা বেগম ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউপির কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা আলামিন হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে রোজিনার স্বামী আলামিন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন।
.png)
এনায়েত হোসেন আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে আলামিনের বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ বোতল ফেনসিডিল, একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ রোজিনাকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!