[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে সুনামগঞ্জে ‘সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান’ হয়েছে।
শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও ধামাইল পরিবেশন করেন বিভিন্ন শহরের সংগঠনের শিল্পী, সংস্কৃতিকর্মীরা।
.png)
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক দিপায়ন চৌধুরী ও শিক্ষক ইলি রানী বৈষ্ণব। সংগীত পরিচালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক সোহেল রানা। তবলায় সহযোগী করেন ছিলেন অমিত বর্মন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!