[ দেশজুড়ে ]
ডোবায় মিলল যুবকের অর্ধগলিত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া নামকস্থান থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পানিতে থাকার কারণে লাশটি পচন এবং চেহারা বিকৃত হয়েছে।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা। তিনি বলেন, শনিবার সকালে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ার কাবাব এক্সপ্রেসের সামনের একটি ডোবাতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, পানিতে থাকার কারণে লাশটি পচন ধরেছে এবং চেহারা বিকৃত হয়েছে। পরে সিআইডি এক্সপার্ট টিমের মাধ্যমেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!