ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত বেড়ে ২৯৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ৯ সেপ্টেম্বর ২০২৩
ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত বেড়ে ২৯৬
সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেলে ৬ দশমিক আট মাত্রার ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ২৯৬ জনের বেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্টমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, চিকিৎসার জন্য ১৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূম্পিকম্পটিতে সবচেয়ে বেশি হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্রস্থলের দিকে।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছে পাহাড়ি এলাকার আস্নি গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ও নিজেদের সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।

আরো পশ্চিমে তারউদান্তের কাছে শিক্ষক হামিদ আফকার বলেন, তিনি তার বাড়ি থেকে পালিয়ে এসেছেন ও ভূমিকম্পের পরে আফটারশক হয়েছে। ভূসিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!