ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৩
ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে আগুন 
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ধরলা নদীতে চলন্ত অবস্থায় আগুন লেগে একটি স্পিডবোট পুড়ে গেছে। রোববার একটি জ্বলন্ত স্পিডবোটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এর আগে, শনিবার জেলার উলিপুর উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার ধরলা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ধরলা নদীর পাড়ে উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে আগুন লাগে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার করেও আগুন নেভাতে পারিনি। পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।

Advertisement

স্পিডবোট চালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাইনি। যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লেগে স্পিডবোটটি পুড়ে যায়। 

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, চালক স্পিডবোটটি রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ নিয়ে আসার পথে আগুনে পুড়ে গেছে। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!