রোববার সকালে জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত প্রেমিক তবেন জয় ত্রিপুরা মুরাপাড়ার বাসিন্দা নবকেশ ত্রিপুরার ছেলে। তিনি মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর।
.png)
তিনি জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নেয়নি। এরই জেরে রোববার সকালে বিদ্যালয়ের পাশের জঙ্গলে আমগাছের সঙ্গে এক ওড়নায় গলায় ফাঁস দেন তারা। এ সময় প্রেমিক মারা গেলেও ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে যান প্রেমিকা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ঘটনাস্থল থেকে প্রেমিক তবেন জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।