গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পাটুলী গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. খোকন মিয়া (৪১), পাটুলী শিয়ালদিপাড় গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে বিপুল চন্দ্র দাস (২৬), পাটুলী শেখবাড়ি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মোছাদ্দেক হোসেন (৪৩) ও পাটুলী মলিহাটি নতুন শাহপুর গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে মো. রানা মিয়া (২৮)।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
.png)
শনিবার সন্ধ্যায় বাজিতপুর থানার কৈলাগ কচুয়াখলা গ্রামের পূর্ব পাশে নুন্নির হাওরে শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করে আসামিদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।