ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৩
এলোপাতাড়ি কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে মো. শ্যামল (২৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাতটার দিকে ফুলপুর থানার আলোকদি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শ্যামল একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি বালু ও ড্র্রাম ট্রাকের ব্যবসা করতেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যা সাতটার দিকে আলোকদি গ্রামের স্থানীয় বাবুলের দোকানের সামনে গিয়েছিলেন শ্যামল। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় ও পিঠে এলোপাতাড়ি কুপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

কী কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি আব্দুল্লাহ আল মামুন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!