ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
বাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরে বাড়ির ছাদে কাজ করার সময় পড়ে গোবিন্দ শীল এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। গোবিন্দ শীল শহরের মৃত মনোহর শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির ছাদে কাজ করার সময় শ্রমিক গোবিন্দ শীল নিচে পড়ে মাথায় ও বুকে আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!