ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল কেড়ে নেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা মারল ছেলে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৩
মোবাইল কেড়ে নেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা মারল ছেলে
ফাইল ছবি

গাজীপুরে মোবাইল কেড়ে নেয়ায় বাবা রাজীব হোসেনকে কুপিয়ে হত্যা করেছে ১৬ বছরের ছেলে শিশির। 

রোববার সন্ধ্যায় সিটি করপোরেশনের গাছা থানাধীন জাঝড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন জাঝড় এলাকার আজিবর রহমানের ছেলে রাজীব হোসেন।

জানা যায়, সন্ধ্যায় ছেলে শিশিরের কাছ থেকে মোবাইল কেড়ে নেন বাবা রাজীব হোসেন। এ নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবা রাজীব হোসেনকে কুপিয়ে পালিয়ে যায় ছেলে শিশির। এতে মাটিতে লুটিয়ে পড়েন রাজীব। দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার এসআই সজীব দেবনাথ জানান, তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত ছেলে শিশিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!