[ দেশজুড়ে ]
মেয়ের আত্মহত্যার খবরে বাবার স্ট্রোক, মারা গেলেন তিনিও
ছবি: সংগৃহীত
পটুয়াখালী শহরের পৌর এলাকায় মেয়ের আত্মহত্যার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন বাবা শ্যামল দেবনাথ।
রোববার দুপুরে শহরের পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে পুরান বাজার গণিক পট্টি এলাকায় নিজ বাসায় মেয়ে স্বর্ণা দেবনাথের মৃত্যুর খবরে তার বাবার মৃত্যু হয়। মৃত শ্যামল দেবনাথ কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুর খবর শুনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় আসেন বাবা। এ সময় মেয়ের মরদেহ দেখেই স্ট্রোক করেন তিনি। পরে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
পটুয়াখালী সদর থানার ওসি জসিম বলেন, স্বর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সঠিক মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্ত করা হবে। তবে স্বাভাবিক মৃত্যু হয়েছে বাবা শ্যামল দেবনাথের।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!