[ দেশজুড়ে ]
পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাবুপাড়া সাহেবপাড়া জামে মসজিদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে পুকুরে নেমে গোসল করতে যান ওই বৃদ্ধ। একপর্যায়ে পানিতে ডুবে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!