[ দেশজুড়ে ]
সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে নিথর হলো ১২ বছরের জান্নাত
ফাইল ফটো
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে জান্নাত নামে ১২ বছরের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জান্নাত ঐ গ্রামের জাহাঙ্গীরের মেয়ে। সে পঞ্চাশি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন।
জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো জান্নাত কয়েকজন সহপাঠীকে নিয়ে পুকুরে গোসল করতে নামে। এ সময় জান্নাত উপরে না উঠে আসায় অন্যরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পানিতে অনেক খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় জান্নাতকে উদ্ধার করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!