ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ১১ সেপ্টেম্বর ২০২৩
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
লালমোহন থানা- ফাইল ফটো

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাখাওয়াত নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কিশোর সাখাওয়াত ঐ এলাকার মো. ফরিদ উদ্দিনের ছেলে।

জানা যায়, ঘরে থাকা আর্থিং এর সংযোগে ত্রুটিজনিত কারণে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি জানতো না কিশোর সাখাওয়াত ও তার পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে ঐ সংযোগের সামনে বসে স্বজনদের সঙ্গে কথা বলছিল সে। এ সময় আর্থিং এর সংযোগে পিঠ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন সাখাওয়াত। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক ঐ কিশোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে লালমোহন থানার এসআই লিটন হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!