[ রাজধানী ]
নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের পাশে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রনি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাদির (২৩) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শান্ত জানান, বলাকা সিনেমা হলের সামনে একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে তারা। পরে তাদেরক দ্রুত ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত সহকর্মী কাদের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
.png)
তিনি আরো জানান, রনির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগম নগর গ্রামে। সে ঐ এলাকার রফিকুল ইসলামের ছেলে ছিল।
বাচ্চু মিয়া আরো বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎ
লিংক সফলভাবে কপি হয়েছে!