ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর যুবক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২৩
মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর যুবক
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে অনন্তপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে মাহমুদুলসহ তিনজন রাজমিস্ত্রির কাজ করেন। দুপুরে খাওয়ার জন্য দুইজন বাড়িতে গেলে মাহমুদুল খেয়াঘাট চা দোকানে নাস্তা করে রাস্তার পাশে এক বিল্ডিংয়ে বসে বিশ্রাম নেন। বিকেলে সেখানে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মাহমুদুল। পরে মাহমুদুলকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মৃত মাহমুদুল পরশুরামের মির্জানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মনির আহমেদের নাতি। ছোট বেলায় মা-বাবার বিচ্ছেদ হওয়ায় দাদার কাছেই থেকে যান মাহমুদুল।

পরশুরাম মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন খাঁন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!