[ দেশজুড়ে ]
আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের
আদমদীঘি থানা- ফাইল ফটো
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের মুন্দাপুকুরে এ ঘটনা ঘটে। মৃত মনির হোসেন একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, আদমদীঘির কালাইকুড়ি গ্রামের হারুনুর রশিদ ভোলা একই গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। সোমবার সকালে ঐ পুকুরে পানি সেচ দেওয়ার মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান শ্রমিক মনির হোসেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মনির হোসেনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!