[ দেশজুড়ে ]
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ফটো
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম গাইন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামে নিজ পোলট্রি ফার্মে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় অসাবধানবশত এ দুর্ঘটনা ঘটে। মৃত আসাদুল ইসলাম একই গ্রামে কিসমত আলী গাইনের ছেলে।
জানা যায়, বিকেলে পোলট্রি ফার্মে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন আসাদুল ইসলাম। এ সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আসাদুল ইসলামকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিকেল অফিসার তাকে ঘোষণা করেন।
.png)
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!