[ দেশজুড়ে ]
উখিয়ায় অটোরিকশার ধাক্কায় রোহিঙ্গা নারী নিহত
রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি)
কক্সবাজারের উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদা বেগম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক সি’র কায়সারের স্ত্রী।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
.png)
তিনি বলেন, সোমবার দুপুরের দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, মরদেহ প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!