[ দেশজুড়ে ]
ফরিদপুরে পদ্মা নদীতে অভিযান, শতাধিক চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশীয় মাছ রক্ষা অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় একজনকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য অধিদফতর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সদর উপজেলার ডিক্রিরচর ও আলিয়াবাদ ইউনিয়নে পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে পদ্মাপাড়ের ধলার মোড়ে জব্দকৃত চায়না দুয়ারিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এদিকে, অভিযানকালে সিরাজ মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. শিরিন শারমিন খান অভিযানে অংশ নেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!