এর আগে সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রাশেদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া গ্রামে। তিনি ফরিদপুরের মধুখালীতে তার বোন জামাইয়ের বাড়িতে থেকে এসব অপকর্ম করতেন বলে জানিয়েছে পুলিশ।
.png)
পুলিশ সুপার জানান, চলতি বছরের ৪ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি মধুখালি থানা এলাকায় জিহাদ ওরফে জয় ও নয়ন সরদার নামে দু’জন চালককে গলা কেটে হত্যার পর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া ঐ ভ্যানের ক্রেতা মিজানুর রহমান নিঝুমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদ কবিরকে গ্রেফতারে অভিযান চালানো হয়। তবে রাশেদ বার বার তার অবস্থান পরিবর্তন করলেও রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরো জানান, রাশেদ কবিরের বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহে আরও দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অটোভ্যানচালক জিহাদ ওরফে জয় ও নয়ন সরদারকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।