[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১০
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে পুলিশের ১২ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ৭ আসামি, গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ২ আসামি রয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
.png)
সদর থানার ওসি সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!