ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৫ আগস্ট ২০২৩
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত হিরক মিয়া

মেহেরপুরে মাদক মামলায় আট মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হিরক মিয়াকে গ্রফেতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিরক মিয়া গাংনী উপজেলা শহরের পশু হাসপাতাল এলাকার আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরক মিয়া মাদক মামলায় আট মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেফতারের পর তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!