[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯
প্রতীকী ছবি
মেহেরপুরে পুলিশের ১২ ঘণ্টার অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেফতার হয়েছে।
রোববার দিবাগত রাতের পৃথক সময়ে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মেহেরপুর সদর পুলিশ পরোয়ানাভুক্ত জিআর ও সিআর মামলার ৯ আসামি ও নিয়মিত মামলার ২ আসামি, গাংনী পুলিশ মাদক মামলায় ১, নিয়মিত মামলায় ১ ও আদালতের পরোয়ানাভুক্ত ২ আসামি এবং মুজিবনগর পুলিশ মারামারি মামলায় ২ ও আদালতের পরোয়ানাভুক্ত ২ আসামি রয়েছে।
.png)
সদর থানার ওসি সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল এসব অভিযানের নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট থানাগুলো এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!