[ দেশজুড়ে ]
মির্জাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেফতার
গ্রেফতারকৃত হাবিবুর রহমান সিকদার। ছবি: ডেইলি বাংলাদেশ
ককটেল বিস্ফোরণের মামলায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুর রহমান সিকদার উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের আরফান আলী সিকদারের ছেলে।
মির্জাপুর থানার এসআই আবুল বাসার মোল্লা জানান, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!