[ দেশজুড়ে ]
ঝিনাইগাতীতে চোরাই পণ্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় পণ্যদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা পণ্যদ্রব্য (বিস্কুট, চকলেট, চালের কুড়া) উদ্ধার করেছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
তিনি আরো জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!