ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে স্ত্রীর মরদেহ, আত্মগোপনে স্বামী

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩
হাসপাতালে স্ত্রীর মরদেহ, আত্মগোপনে স্বামী
ছবি: প্রতীকী

মোটরসাইকেল কেনার টাকার জন্য স্ত্রী বিথীকে মারধর করে মুখে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আল আমিনের বিরুদ্ধ। শেষমেষ স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালালেন স্বামী। 

আজ বুধবার ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরের উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনি ব্রিজ এলাকায় ।

বিথী উপজেলার আঙ্গারিয়া গ্রামের ছত্তার মোল্লার মেয়ে এবং আল আমিন উপজেলার উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনি এলাকার মৃত রসূল খানের ছেলে। বিথীর ৪ বছর বয়সী সেজান নামে একটি ছেলে সন্তান রয়েছে।

Advertisement

বুধবার রাত ৮টার দিকে নিহত বিথীর ভাই কাওসার মোল্লা অভিযোগ করে জানান, মোটরসাইকেল কেনার জন্য কয়েক মাস ধরে আল আমিন ১ লাখ টাকা দাবি করে আসছিল 
বিথীর কাছে। বিষয়টি বিথী তার বাবা ও ভাইকে জানালে ২০ হাজার টাকা দেওয়া হয়।

তিনি আরো বলেন, ঐ ২০ হাজার টাকা খরচ করে ফেলে পুনরায় আরো টাকা চায়, এ নিয়ে বিভিন্ন সময় তার বোনকে মারধর ও নির্যাতন করত। ঐ টাকার জন্যই বুধবার বিকেলে তাকে মারধর করে মুখে বিষাক্ত ট্যাবলেট দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিথীর মুখে, গালে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সুষ্ঠুবিচার দাবি করেন নিহতের ভাই কাওসার।

রাজাপুর থানার এস আই আল হেলাল সিকদার ও এসআই রফিকুল ইসলাম জানান, স্বামী আল আমিন কর্তৃক পারিবারিক কলহের জেরে বিথীকে মারধর করায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্ত্রী বিথীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করান এবং কিছুসময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মুখে ও গালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, মারা যাওয়ার পর থেকে মরদেহ হাসপাতলে রেখে স্বামী আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। 

অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!