[ দেশজুড়ে ]
করছিলেন ওয়েল্ডিংয়ের কাজ, বিদ্যুৎস্পৃষ্টে নিথর মাসুম
প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাসুম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাতিসা ইউনিয়নের দেবীপুর মধ্যপাড়া কালু মজুমদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাসুম একই এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি দেবীপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপূর্ব গ্রিল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী।
নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেবীপুর মধ্যমপাড়া কালু মজুমদারের বাড়িতে গ্রিল ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মাসুম। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!