বৃহস্পতিবার ভোরে পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডে এ ঘটনা ঘটে। আহত অটোচালক রিপন পৌর কাজেরখীল ওয়ার্ডের মনির উদ্দিন ব্যাপারী বাড়ির আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, যাত্রী সেজে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা ভাড়া নেয় ছিনতাইকারীরা। এরপর দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডের বাগানবাড়ি নামক স্থানে পৌঁছালে চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে