[ দেশজুড়ে ]
যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির ৪৫ কাছিম উদ্ধার
যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির ৪৫ কাছিম উদ্ধার। ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫টি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিষয় অধিকারী নামে এক কিশোরকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার একটি টিম চট্টগ্রাম-ঢাকামুখি জিএস ট্রাভেলের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় তিনটি ককশিট কার্টুনের ভেতর চার প্রজাতির ৪৫টি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করা হয়।
.png)
বাসের সুপার ভাইজার জানান, কাছিমগুলোকে বস্তাবন্দি করে ফেনী থেকে বাগেরহাটের উদ্দেশে তুলে দেয় এক ব্যক্তি। বিষয় অধিকারী কাছিমগুলো নিয়ে যাচ্ছিলো। পরে উদ্ধার করা কাছিমগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কাছিম বহনকারী বিষয় অধিকারীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!