ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে তিনজনের যাবজ্জীবন, দুজনের ১০ বছরের জেল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
জয়পুরহাটে তিনজনের যাবজ্জীবন, দুজনের ১০ বছরের জেল
ফাইল ফটো

জয়পুরহাটে মাদকের আলাদা দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দু’জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম ও আব্বাস উদ্দিন এসব রায় দেন।

জয়পুরহাট জজকোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রব্বুল মণ্ডল, রিপন মিয়া ও মাহাবুল। তারা সবাই পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় মাহাবুল আদালতে উপস্থিত ছিলেন। রব্বুল মণ্ডল ও রিপন মিয়া পলাতক রয়েছেন।

Advertisement

১০ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হারুনুর রশিদ ওরফে হারুন মিয়া ও হায়দার আলী। তারা পাঁচবিবি উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ এপ্রিল সংবাদ পেয়ে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে রব্বুল ও রিপনের কাছ থেকে এক হাজার ৪৫০ নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় মাহাবুল পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হয়। মামলার পর তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আজ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দু’বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া একই মামলায় আরেকটি ধারায় তিনজনকেই ১০ বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ২০২১ সালের ৬ জুন বিকেলে পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের ছোট যমুনা নদীর পাশ থেকে ১৮৪ বোতল ফেনসিডিলসহ হারুনুর রশিদ ও ৯৭ বোতল ফেনসিডিলসহ হায়দার আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ দু’জনকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!