বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শাহাদত হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. রবিন মাদবর শরীয়তপুরের জাজিরা থানার বড় মূলনা গ্রামের সালাম মাদবরের ছেলে।
.png)
মামলা সূত্রে জানা গেছে, আসামি রবিন ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২০ সালের ১০ জুলাই শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকার লালবাগের একটি বাসায় ডেকে আনে সে। এরপর সেখানে কয়েকদিন রেখে একাধিকবার ধর্ষণ করে। এর দুইদিন পর ভুক্তভোগী মেয়ে সেখান থেকে পালিয়ে তার বাবাকে ঘটনা সম্পর্কে জানায়। এরপর ভুক্তভোগীর বাবা ১৩ জুলাই রবিনকে আসামি করে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন।
আরো জানা গেছে, তদন্ত শেষে ২০২০ সালের ১৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ২০২১ সালের ৭ মার্চ অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলা চলাকালে পাঁচজন সাক্ষী বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দেন।