ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের আসর থেকে কনের ১০ ভরি স্বর্ণালংকার চুরি!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৩
বিয়ের আসর থেকে কনের ১০ ভরি স্বর্ণালংকার চুরি!
ফাইল ফটো

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় সুইচ পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের আসর থেকে কনের জন্য আনা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন।

জানা যায়, বিকেলে কমিউনিটি সেন্টারে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠাকুরদিঘি এলাকার আরিফুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুর পাড়ার নাছরিন সুলতানা রেশমির বিয়ের অনুষ্ঠান চলছিল। প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে কমিউনিটি সেন্টারে বরের গাড়ি আসে। বর পক্ষের লোকজন স্বর্ণালংকারগুলো কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় গিয়ে কনে পক্ষকে হস্তান্তর করেন। এর পরপরই হঠাৎ কমিউনিটি সেন্টারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে কে বা কারা কৌশলে স্বর্ণালংকরের ব্যাগটি চুরি করে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ ছিল সিসিটিভি ক্যামেরাও। ফলে চুরির দৃশ্য ধরা পড়েনি সিসিটিভিতে।

Advertisement

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম ও পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মহিউদ্দিন জানান, চুরির ঘটনায় বরপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!