ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেলান্দহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
মেলান্দহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাস্থল

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর বাজার এলাকায় দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আয়নাল হকের ছেলে।

জানা যায়, দুপুরে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাক শ্যামপুর বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহকে চাপা দেয়। এতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!