ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে সালিশ-বৈঠক, ছুরিকাঘাতে প্রাণ গেল খায়রুলের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ১৫ সেপ্টেম্বর ২০২৩
জমি নিয়ে সালিশ-বৈঠক, ছুরিকাঘাতে প্রাণ গেল খায়রুলের
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে সালিশি-বৈঠকে খায়রুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার পৌরসভার কোদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগর জালফৈ এলাকার জিন্নত আলীর ছেলে। 

টাঙ্গাইল পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর বিউটি বেগম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে পৌরসভায় জমি বুঝে পাওয়ার জন্য একটি আবেদন দেন খায়রুল ইসলাম। ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার সকালে পৌরসভার লোকজন জমি মাপতে গিয়ে দুইপক্ষ নিয়ে সালিশ-বৈঠকে বসেন। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই মোতালেব নামে এক ব্যক্তির নেতৃত্বে পৌরসভার লোকজনদের ওপর হামলা করেন এবং মরিচের গুড়া ছিটিয়ে দেওয়া হয়।

Advertisement

একপর্যায়ে হামলাকারীরা খায়রুল ইসলামকে ছুরিকাঘাত করেন। পরে আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম জানান, এ ঘটনায় ডলি খানম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার হাত কেটে যাওয়ায় তাকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তবে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!