ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহকে কেন্দ্র করে ভাগ্নে আরিফ হোসেনের ছুরিকাঘাতে মামা মানিক হোসেন (২৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউপির দক্ষিণ চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক  হোসেন একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। 

স্থানীয়রা তাৎক্ষণিক আরিফ হোসেনকে (২২) আটক করে পুলিশ সোপর্দ করেন।

Advertisement

স্থানীয়রা জানান, উপজেলার ফরাজীকান্দি ইউপির দক্ষিণ চরমাছুয়া গ্রাামের নিহত মানিকের ভাগ্নে আরিফের মা-বাবার সঙ্গে প্রায়ই কথাকাটাকাটি হতো। ঘটনার দিন সকালে মানিক মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে দুপুরে ১টার দিকে বাড়িতে আসেন। এ সময় আরিফের বাবা আনোয়ার  হোসেন মানিকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। ওই সময় উত্তেজিত হয়ে আরিফ ছুরি হাতে নিয়ে মানিক হোসেনকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মানিককে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক আরিফকে পুলিশ আটক করেছে। থানায় মামলা হয়েছে। এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!