শনিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজা বিল্ডিংয়ের ৪র্থ তলায় ফ্যানে ঝুলানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত ক্য ছে ওয়ান রাখাইনের বাড়ি চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায়।
জানা গেছে, ওই বাসায় সহপাঠীদের সঙ্গে ভাড়া থাকতেন ক্য ছে ওয়ান। কিন্তু আত্মহত্যার সময় একজন ছাড়া বাকিরা বাইরে ছিল। এরপর এক সহপাঠী দেখতে পান ফ্যানে ঝুলে আছে ক্য ছে ওয়ান। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে ঠিক কখন আত্মহত্যা করেছে, এমন তথ্য দিতে পারছেন না বাসায় থাকা সহপাঠী। সেই সহপাঠী জানান, তার কক্ষে প্রবেশের পর এই চিরকুটটি পাওয়া যায়।
.png)
চিরকুটে লেখা ছিল, আমি আর পারছি না, এ সমাজের সঙ্গে তাল মেলাতে। আমি ব্যর্থ, আমি ডিপ্রেশনের কারণগুলো কাউকে বলতে পারছি না। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়’।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।