[ দেশজুড়ে ]
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ফটো
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত তিনটি ইউনিট পাঠানো হয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
.png)
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!