[ দেশজুড়ে ]
ট্রেনের ধাক্কায় নিথর মা, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল ছেলে
রেললাইন- ফাইল ফটো
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে রেলসেতু পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামে তার সাড়ে তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা বেগম কমলগঞ্জ উপজেলার রাজটিলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য রেলসেতু পারাপার হচ্ছিলেন জোসনা। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত। এ ঘটনায় তার কোলে থাকা শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!