ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩
নালিতাবাড়ীতে বেশি দামে নিত্যপণ্য বিক্রি করায় ৪ দোকানিকে জরিমানা
সংগৃহীত ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারিভাবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় চার দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে পৌর শহরের তারাগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করায় এবং সরকারিভাবে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় করার অপরাধে বাজারের চার বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। 

এই অর্থদণ্ডাদেশ দেন নালিতাবাড়ী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল। এতে নালিতাবাড়ী থানা পুলিশ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হি‌মেল রি‌ছিল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!