ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
ফাইল ফটো

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ত্রুটি কাটিয়ে তিনদিন পর ফের উৎপাদন শুরু করা হয়েছে।

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঐ তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ২৬০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

Advertisement

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। এ কেন্দ্র থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!