[ দেশজুড়ে ]
নেত্রকোণা জেলা ছাত্রদলের ২ নেতা গ্রেফতার
ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী- ছবি: সংগৃহীত
নেত্রকোণা জেলা ছাত্রদলের ২ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলার কুরপাড় মাস্টারবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমন।
.png)
পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান বলেন, গত ১৯ আগস্ট বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক আইনে নেত্রকোণা থানায় তাদের নামে মামলা হয়। ঐ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!