নিহত আক্কাস সিকদার বরগুনা জেলার আমতলী থানার হাটচুনা খালি এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা ক্লাব এলাকার মোতালেবের বাড়িতে এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রী নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি ভ্যানে করে মিজমিজি এলাকায় সবজি বিক্রি করতেন।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির (৩) জানান, ভোরে সবজি ক্রয়ের উদ্দেশ্যে যাত্রাবাড়ী যাচ্ছিলেন আক্কস সিকদার। এ সময় মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে তার বুকে চাকু দিয়ে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।