ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে একটি ওয়ানশুটার গানসহ রফিক প্রকাশ আব্বুয়া নামে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঐ ব্লকের নুর হোসেনর ছেলে।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।

Advertisement

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিনগত রাতে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান চালায় এপিবিএন। এ সময় রফিক আব্বুয়াকে একটি এলজি ওয়ানশুটার গানসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার রফিক প্রকাশ আব্বুয়া রোহিঙ্গা ডাকাত কামাল বাহিনীর সক্রিয় সদস্য। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!